ঢাকা সিলেট মহাসড়কে র‍্যাবের চেকপোস্টে ২৯ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৬

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল রুস্তমপুর টুলপ্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সন্দেহজনক সবুজ রঙ্গের একটি সিএনজি আসে। ঐ সিএনজিকে গাড়িটি দাড় করানোর সংকেত দেওয়া মাত্রই গাড়ি থামিয়ে চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে চৌকস র‍্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন।

 

পরবর্তীতে সিএনজি তল্লাশি করে খাকি রঙ্গের স্কচটিপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা পাওয়া যায়।

 

এসময় সিএনজি চালককে আটক করা হয়। আটক চালক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ নরপতি গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মো: আলমগীর মিয়া (১৯)। তার কাছ থেকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

 

এ ব্যাপারে সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ভাবে সেখানে আমাদের গোয়েন্দা তৎপরতা ও টোলপ্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি মাদক, একটি সিএনজি উদ্বার ও এক সিএনজি চালককে গ্রেফতার করা হয়েছে।

 

আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31