নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

প্রতিনিধি  /  নবীগঞ্জ ::

 

আউশকান্দি টু নবীগঞ্জ সড়কের বাম পাশে রায়পুর গ্রাম এলাকায় আধুনিক সুযোগ- সুবিধা সম্বলিত “নাঈম ক্রিকেট ও ফুটবল কমপ্লেক্স” এর জাঁকজমক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ মে) বিকালে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আউশকান্দি ইউনিয়ন রায়পুর গ্রামের রায়পুর গ্রামের লন্ডন প্রবাসী সমাজ সেবক আখতারুজ্জামান বাবুল তালুকদার ১২০ ফুট লম্বা ও ৮০ ফুট আয়তনের এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণ করেছেন তিনি। তিনি বলেন, এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, শরীর ও মনকে সুস্থ রাখা এবং মাদক সহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার এই মহৎ উদ্দেশ্য নিয়েই আমি কোটি টাকা ব্যয়ে এই আধুনিক ইনডোর কমপ্লেক্স নির্মাণ করেছি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ- বাহুবল) আসনের সংসদ সদস্য ডঃ রেজা কিবরিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান বাবুল তালুকদার।

 

নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন তালুকদার ও টিপু তালুকদার এর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের এমপির সহধর্মিণী সিমি কিবরিয়া, নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি  সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, সিনিয়র সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, যুবদল নেতা সামাদুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন তালুকদার, ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিবর্গ।  এতে, অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলাকার শতাধিক ক্রীড়া প্রেমি লোকজন উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আধুনিক ক্রীড়া কমপ্লেক্স এলাকার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা আখতারুজ্জামান বাবুল তালুকদারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ইনডোর কমপ্লেক্স উদ্বোধনকে ঘীরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট- বড় শত শত খেলা প্রেমি মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়দের মতে, এই স্পোর্টস কমপ্লেক্স ভবিষ্যতে এলাকার ক্রীড়া চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31