ওসমানীনগর উপজেলা ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ মো. রাশেদ আলী

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

ওসমানীনগর উপজেলা ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ মো. রাশেদ আলী

প্রতিনিধি / ওসমানীনগর ::

 

ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদ আলী উপজেলার ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) -২০২৬’ নির্বাচিত হয়েছেন।

 

গতকাল ২০ মে (বুধবার), উপজেলা কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাইপর্ব শেষে তাঁকে ‘শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ হিসেবে নির্বাচন করা হয়। মো. রাশেদ আলী উপজেলার উছমানপুর ইউনিয়নের আটগাঁও গ্রামের মরহুম মছকদ আলী এবং মরহুমা বেগম সুরেতুন নেছার পুত্র। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত।

 

তিনি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন এবং সাহিত্য ম্যাগাজিন ‘শেওড়া’ সম্পাদনা করেন। তাঁর সম্পাদিত ‘নীলাকাশ’ কাব্যগ্রন্থ ২০০৮ সালে প্রকাশিত হয়েছে। এছাড়াও “ষোল পদ্মের সরোবর’ যৌথ কাব্যগ্রন্থেরও লেখক তিনি। সিলেট জেলা শিল্পকলা একাডেমি থেকে চিত্রকলায় তিনি দুইবছর মেয়াদি (২০১০-২০১১) কোর্স সম্পন্ন করেন।

 

তিনি ২০১৮ সালের অক্টোবরে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তিনি এমসি কলেজ, সিলেট থেকে ২০১২ সালে প্রাণিবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য যে, তিনি ২০২৫ সালেও ওসমানীনগর উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031