জগন্নাথপুরের সর্বদা হাসিমুখের সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন লাভ

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

জগন্নাথপুরের সর্বদা হাসিমুখের সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন লাভ

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরের সর্বদা হাসিমুখের মানুষ সাংবাদিক ইয়াকুব মিয়া একটি মামলায় টানা ১৯ দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন। গত ২৮ জুলাই সুনামগঞ্জের বিজ্ঞ আদালত তাকে জামিনে মুক্তি প্রদান করেন। মুক্তি পেয়েই ২৯ জুলাই বুধবার ছুটে যান চিরচেনা সেই জগন্নাথপুরে কর্মরত সহকর্মী সাংবাদিকদের কাছে। অশ্রুসিক্ত নয়নে তার অনুভূতি ছিল, সাংবাদিকতার জীবন বড় কঠিন। বিনা অপরাধে মিথ্যা মামলায় দীর্ঘ ১৯ দিন কারাভোগ করতে হয়েছে। সাংবাদিক ইয়াকুব মিয়া দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় অত্যান্ত স্বনামের সাথে সাংবাদিকতা করছেন।

 

জানাগেছে, ইমরান আহমদের দায়ের করা একটি মামালায় গত ৯ জুলাই সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর করেন আদালত। টানা ১৯ দিন কারোভোগের পর গত ২৮ জুলাই বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের পর সাংবাদিক ইয়াকুব মিয়াকে জেল গেইটে অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। রাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

 

এ বিষয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, আমি ষড়যন্ত্রের শিকার। ঘরজামাই ইমরান মোল্লার দায়েরকৃত সাজানো মিথ্যা মামলায় কারোভোগ করেছি। আমি কোন অপরাধ করেনি। তবুও বিনা অপরাধে কষ্ট পেয়েছি। আল্লাহ এর বিচার করবেন। এ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930