জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক

প্রতিনিধি / জগন্নাথপুর ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো উপজেলা ভিত্তিক কৃষি ঋণ আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম শুরু করেছে একসাথে সকল তফসিলি ব্যাংক সমূহ। এটি নিঃসন্ধেহে প্রশংসার দাবিদার। এতে কৃষিখাতে বড় ধরণের বিপ্লব হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এমন খবরে দরিদ্র কৃষক-কৃষাণীদের মুখে হাসি ফুটে উঠেছে। বোরো ও আমন মৌসুমে কাঙ্খিত অর্থের জোগান পেলে তারা অধিক জমি আবাদ করতে পারবেন এমন আশায় উৎসাহিত হয়েছেন।

 

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সকল তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে প্রচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও জোনাল ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম এমদাদুল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া সিলেট পূর্বাঞ্চলের হেড জোনাল নাজমুস সাকীব। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উত্তরা ব্যাংক ব্যাবস্থাপক গুল মুহাম্মদ মাহফুজুল্লাহ, ইসলামী ব্যাংকের জহির উদ্দিন, কৃষক জুয়েল মিয়া প্রমূখ। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, এমএ মতিন, হাবিল মিয়া, ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার আশিষ বাবু সহ সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকল ব্যাংকের গ্রাহকদের মধ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930