ওসমানীনগর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নেতাকর্মীদের প্রস্থতি

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

ওসমানীনগর আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা,  নেতাকর্মীদের প্রস্থতি

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সকল প্রস্থুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির প্রত্যাশা এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার ওসমানীনগরে আসছেন এসপিরি কেন্দ্রীয় নেতারা।

 

আগামীকাল ৩০ জুলাই  সন্ধ্যা ৭টায় সিলেটের ওসমানীনগরের উত্তর গোয়ালাবাজারে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালাবাজারে একটি রেস্টেুরেন্ট উপজেলা এনিসিপি,যুবশক্তি ও ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিশ্চত করেছেন নেতাকর্মীরা। ২৪শে গনঅভ্যুথানে নেতৃত্বদানকারীদের উপর অতর্কিত হামলা ও ভাংচুরের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। সভায় বৃহস্পতিবার ওসমানীনগরে জুলাই পদযাত্রার নিরাপত্তা ও পদযাত্রা সফল করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।  ইতিমধ্যে সকল প্রস্থুতি গ্রহন করা হয়েছে বলে জানান বক্তারা।

 

এনসিপি নেতা হাজী মোহাম্মদ মোশাহিদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র শক্তির যুগ্ম আহবায়ক  আশরাফুল ইসলাম আবিদ, উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব, উপজেলা যুবশক্তির সদস্য সচিব রকিব মিয়া।

 

উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব তানভির সামি, মুখ্যপাত্র  ইব্রাহিম আহমেদ, যুগ্ন আহবায়ক সাকিব আহমেদ, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুবেল আহমেদ,আব্দুল মুকিদ,উপজেলা যুবশক্তির আহবায়ক কামরুল হাসান প্রমুখ।

 

জানা গেছে, পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, গত ২৮ জুলাই হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির সংর্ঘষের ঘটনার রেশ ওসমানীনগরের কর্মসূচি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ছে।

 

তবে এনসিপির জুলাই পদযাত্রায় সর্বচ্ছ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন  ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।

 

তিনি বলেন, ওসমানীনগরে এনসিপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি থাকবে।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930