রাজধানীর সড়কে ধ্বস্তাধ্বস্তি, ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

রাজধানীর সড়কে ধ্বস্তাধ্বস্তি, ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে ধ্বস্তাধ্বস্তি করা ট্রাফিক পুলিশের কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মইনুল হক।

 

তিনি বলেন, গত ২১ মে দুপুরে গুলিস্তান জিপিও মোড় চত্বরে দুজনই পোশাক পরে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে সিগন্যাল চলাকালীন একদিক থেকে একটি গাড়ি বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি এবং পরে ধস্তাধস্তির ঘটনা ঘটে, যার ফলে তারা সড়কে পড়ে যান।

ডিসি মঈনুল হক বলেন, সরকারি ইউনিফর্ম পরে ডিউটিরত অবস্থায় সড়কের মাঝে দুই ট্রাফিক পুলিশের হাতাহাতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিউটিরত অবস্থায় সহকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হতেই পারে।

 

তিনি আরও বলেন, এমনিতেই প্রচণ্ড গরমে ১০ মিনিট সূর্যের নিচে দাঁড়ানো কঠিন, যেখানে ৮ থেকে ৯ ঘণ্টা ডিউটি করতে হয়। কিন্তু হাতাহাতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031