জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৬

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত-বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে।

 

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজে এম জাহিদ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের এমপি আরিফা সুলতানা রুমা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

 

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সকাল ১০টা থেকেই জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীারা। বিজয় সরণি থেকে জিয়া উদ্যান পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্ধারিত ব্যানার নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930