বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল

এম এ কাদির/ বালাগঞ্জঃঃ

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রাম সংলগ্ন বাস্তবায়নাধীন ‘আত্ব-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য প্রবাসী প্রতিনিধিদল। প্রকল্পের বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতি ঘুরে দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

 

সোমবার (১ জুন) দুপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে পরিচালিত প্রকল্প এলাকা পরিদর্শন করেন ফাউন্ডেশনের ফাউন্ডার ও কোষাধ্যক্ষ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হক আবু এবং ফাউন্ডার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মিরাজ নানু মিয়া।

 

পরিদর্শনকালে তারা ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নূরানিয়া মাদ্রাসা এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভবন নির্মাণ কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

 

পাশাপাশি প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, সেবার পরিধি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনূর রহমান চৌধুরী শিফতা, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইদ্রিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্প সংশ্লিষ্টরা। পরিদর্শন শেষে প্রবাসী প্রতিনিধিদলের সদস্যরা বলেন, “আত্ব-তাকওয়া প্রকল্প শুধু একটি স্থাপনা নির্মাণ উদ্যোগ নয়; এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। প্রকল্পের কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণ বিশেষ করে নারী, শিশু ও তরুণ সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।

 

তারা আরও বলেন, প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় জনগণের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পটি ভবিষ্যতে একটি আদর্শ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদী।

 

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণ সুবিধা একসঙ্গে নিয়ে গড়ে ওঠা এ প্রকল্প বাস্তবায়িত হলে অত্রাঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930