দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বাজেট দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাজেটে সকল অংশগ্রহণ নিশ্চিতের চেষ্টা করছে সরকার। অর্থনীতির সুফল যেন প্রতিটি মানুষ পায় সেটি মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হচ্ছে।

 

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বিগত সময়ের অনিয়ম ও লুটপাটের কারণে অর্থনীতি দুর্বল অবস্থার মধ্যে রয়েছে। তবে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার কাজ করছে।

অতীতের অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশ ঋণনির্ভর অবস্থায় চলে গেছে এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি বিনিয়োগভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে। ঋণের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পরিচালন ব্যয়ও ধীরে ধীরে কমিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

 

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও নতুন বাজেটের মাধ্যমে ইতিবাচক সূচনা হবে বলে আশার কথা জানান মন্ত্রী। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031