সিলেটের দুর্গাপুর থেকে আটক ৩

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

সিলেটের দুর্গাপুর থেকে আটক ৩

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটের কানাইঘাট থানার বড়চতুল ইউনিয়নের দুর্গাপুর থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা চোরাকারবারী বলে জানিয়েছে পুলিশ।

 

শুক্রবার (৫ জুন) ভোর পৌণে ৩টার দিকে তাদের আটক করে কানাইঘাট থানাপুলিশ।

 

আটককৃতরা হলেন, কানাইঘাটের বাউরভাগ এলাকার ইনছান আলীর ছেলে শহীদ আহমদ (২২), জৈন্তাপুর থানার মানিকপাড়া এলাকার ফরিদ আহমদের ছেলে ফয়ছল আহমদ (২০) ও মফুর আলীর ছেলে আল আমিন (২০)।

 

পুলিশ জানায়, দুর্গাপুরের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় সুরইঘাট থেকে আসা একটি পিকআপকে থামার সিগনাল দিলে পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করছিলেন তারা।

 

পরে তাদের পিকআপ তল্লাশি করে ২০টি প্লাস্টিকের ব্যাগের প্রতিটিতে ৪০ কেজি করে মোট ৮০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধারের পর জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

 

এ ব্যাপারে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সম্রাট তালুকদার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031