সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
বিগত সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা কাজে অংশ নিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ। দেশে অবস্থানকালে তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালান । নির্বাচনের পর নিজ কর্মস্থল যুক্তরাজ্যে ফিরে যাওয়ার আগে নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য সিলেট ২ আসনের এমপি বরাবরে একটি লিখিত আবেদন করেন এবং রাস্তা সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান।
সিলেট ২ সংসদীয় আসনের সংসদ সদস্য রাস্তাঘাটের ভোগান্তির কথা শিপন আহমদের মুখ থেকে গুরুত্বের সঙ্গে শোনেন। পরবর্তীতে এমপি তাহসিনা রুশদীর লুনা তার নির্বাচনী এলাকার বিভিন্ন জরুরি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের তালিকা প্রস্তুত করেন। সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত অগ্রাধিকারভিত্তিক †বিশেষ তালিকায় শিপন আহমদের অনুরোধ করা মোবরকপুর- মনতৈল-নূরপুর- জহিরপুর- রাস্তাটি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে ।
শিপন আহমেদের গ্রামের রাস্তাটি উন্নয়ন পরিকল্পনায় স্থান পাওয়ায় সন্তোষ প্রকাশ করে যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমদ । এমন খবরে তিনি এমপি তাহসিনা রুশদীর লুনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
যুক্তরাজ্য যুবদলের প্রচার সম্পাদক শিপন আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন , “নির্বাচনের সময় বিএনপি নেতা কর্মীরা জনগণের কাছে উন্নয়নের যেসব অঙ্গীকার করেছিলেন আমাদের এমপি ধীরে ধীরে তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন। আমার এলাকার রাস্তাটি এমপি মহোদয় গুরুত্বপূর্ণ উন্নয়ন তালিকায় অন্তর্ভুক্ত করায় আমি সিলেট ২ আসনের এমপি’র কাছে কৃতজ্ঞ ।রাস্তাটি সংস্কারের উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
স্থানীয় এলাকাবাসী ও জনসাধারণ রাস্তাটি সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন , দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের অবসান গঠবে।