রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীতে গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে মিরপুর ও উত্তরখান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উত্তরার উত্তরখানের এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

 

আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এখানে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আখির ১৫ শতাংশ দগ্ধ। তাদের তিনজনকেই ভর্তি করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

অন্যদিকে ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।

 

এই ঘটনার বিষয়ে ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দিয়েছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031