সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬
প্রতিনিধি/ওসমানীনগর::
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামে দিনমুজুর শামিম আহমদের পরিবারকে নব-নির্মিত পাকা ঘর উপহার দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি। দীর্ঘ দিন থেকে পরিবারের ৫ সদস্যদের নিয়ে গৃহহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করা দিনমজুর শামিম আহমদ।
সংগঠন দুটির যৌথ উদ্যোগে দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামে দিনমুজুর শামিম আহমদের পরিবারকে তৈরী করা নতুন পাকা ঘর উপহার দেয়ায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। বুধবার আনুষ্ঠানিক ভাবে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি‘র ২৬তম পাকা ঘরের উদ্বোধন করা হয়েছে।
জানা যায়, ২০১৯ সালে করোনা মহামারীর সময় প্রতিষ্ঠিত নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে ২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন দুর্গম এলাকা প্লাবিত হলে খাদ্য সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠন দুটি ব্যাপক সহায়তা প্রদানের পাশাপাশি গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। দীর্ঘ দিন থেকে রাইকদারা গ্রামে দিনমুজুর শামীম আহমদের পরিবারের পাঁচ সদস্যের পরিবার নিয়ে গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। স্থায়ী কোনো বাসস্থান না থাকায় পরিবারটি নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। তাদের এই দুরবস্থা বিবেচনায় নিয়ে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেয় নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি।
যুক্তরাজ্য প্রবাসী ইয়াসমিন আক্তারের অর্থায়নে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান টিভি ইউকের সার্বিক তত্বাবধানে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে নতুন এই পাকা ঘর নির্মান করা হয়। বুধবার দুপুরে সংগঠনের বাংলাদেশ টিমের প্রতিনিধি মামুনুর রহমানের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি‘র বাংলাদেশ শাখর প্রতিনিধি মামুনুর রহমান। বাংলাদেশ টিমের সদস্য সাকের আহমদ, ছাইদ আহমদ, হামজা মিয়া, মোক্তাদির আহমদ, সামাদ আহমদ, কাদির আহমদ ও খালেদ মিয়াসহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যান্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে বাসস্থানের অধিকার নিশ্চিত করতে এগিয়ে এসেছে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি। সংগঠন দুটি ধারাবাহিকভাবে নগদ অর্থ বিতরণ, খাদ্য সহায়তা, ফ্রি চক্ষু চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এ উদ্যোগ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটায়নি, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণাও জাগিয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি মানবিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে নগদ অর্থ সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাদের এমন মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারের মুখে হাসি ফোটেনি, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছে। তাদের এই কার্যক্রম অন্যান্য ব্যক্তি ও সামাজিক সংগঠনকেও মানবসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করছে।
এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার মাধ্যমে মানবসেবায় উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
”অনুষ্ঠানে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান, সাইফুর রহমান ও মিলাদ সারোয়ারসহ সংশ্লিষ্ট ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন রাইকদ্বারা মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসহাবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।