হজ শেষে দেশে ফিরেছেন ৩৭,৪৩৫ বাংলাদেশি

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজী।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, আজ রোববার নয়টি ফ্লাইটে আরও ৩ হাজার ৬৪৬ জন হাজীর দেশে ফেরার কথা রয়েছে। এর মাধ্যমে অর্ধেকেরও বেশি হাজী দেশে এসে পৌঁছাবেন। বাকি হাজীরা পর্যায়ক্রমে ফ্লাইট সিডিউল অনুসারে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।

 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক হাজী। জানিয়েছেন তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন হাজীরা।

এদিকে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীরাও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানুষকে সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

 

ধর্ম মন্ত্রণালয় জানায়, গতকাল শনিবার পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার ৫৮ হাজার ৪৯টি ব্যবস্থাপত্র দিয়েছে। এছাড়া, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন। এ বছর হজ পালনে এসে এ পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২ জন হজযাত্রী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031