বালাগঞ্জে শাহজালাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্থর ও আলোচনা সভা

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বালাগঞ্জে শাহজালাল একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্থর ও আলোচনা সভা

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

বালাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রিফাতপুর-চড়হাড়িয়া গ্রাম এলাকায় ২০২৪ সালের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়রত শাহজালাল (র.) ইসলামিক একাডেমির নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। 

 

অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বালাগঞ্জ উপজেলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে রবিবার প্রতিষ্ঠানের নামে ক্রয়করা ভূমিতে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাজী সুজুর উদ্দিন, তার ছোট ভাই ফারুক আহমদ ও তার পুত্র হাজী সুয়েব উদ্দিনসহ তাদের পরিবারের সদস্যরা। দক্ষিণ রিফাতপুর জামে মসজিদের মোতওয়াল্লী দিলাল মিয়ার বাড়িতে ভিত্তিপ্রস্থর পরবর্তী  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চেয়ারম্যান আব্দুল মুনিম। 

 

অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাও. মোহাম্মদ আলী ও ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, বাণীগাঁও মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম, ইসলামী ব্যাংক গোয়ালা বাজার শাখার ইনভেস্ট ম্যানেজার হাফেজ ছালিক মিয়া, গোয়ালা বাজারস্থ মাদসায়ে রাহমানিয়ার সহকারী শিক্ষক মাও. অাব্দুর রহমান, জালালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ আহমদ, গোয়ালা বাজার ইউনিয়নের সহকারী কাজী আব্দুর রাজ্জাক, গোয়ালা বাজারস্থ ফ্যামিলি বাজারের পরিচালক সুমন আহমদ,  আল ইসলাহ্ উমরপুর শাখার সভাপতি মামুনুর রব, শিক্ষানুরাগী রাহাদ মিয়া,  প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফিজ মুনসুর আহমদ, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য মোতাহীর আলী, দক্ষিণ রিফাতপুর জামে মসজিদের সভাপতি আব্দুল বারিক সানই, মোতওয়াল্লী দিলাল মিয়া, ঈমাম হাফিজ আশিক উদ্দিন, চরহাড়িয়া জামে মসজিদের ঈমাম আব্দুল কাদির, শিক্ষানুরাগী জরিদ মিয়া, রুমেল আহমদ, খালেদ আহমদ, আব্দুস শহিদ, হাবিবুর রহমান ও ছালিক মিয়া প্রমুখ।

 

অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ, লুৎফা বেগম, সুমাইয়া আক্তার, ইফফাজ জাহান সানি ও ঝুমা বেগম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031