গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের উদ্যোগে স্ট্রিট লাইট প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ভাড়েরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকার ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে।

 

রাতের বেলা অন্ধকার থাকা এসব গ্রাম আলোকিত করতে অর্ধশতাধিক স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন সংগঠনের সদস্যরা। প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্থবায়ন হলে এলাকা রাতের বেলা আলোকিত হওয়ার পাশাপাশি কমে আসবে অপরাধও।

 

ভাড়েরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকায় এই প্রকল্প বাস্থবায়নের লক্ষে স্থানীয়দের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার রাত ৯টায় মাধবপুর দারুলউলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন, সমাজসেবী জহুর আলী।

 

গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের-বাংলাদেশ প্রতিনিধি আব্দাল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন, গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের যুগ্ম-সম্পাদক সিতু কামাল, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর পরিচালক আব্দুল মতিন, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট বদরুল আলম শিপন, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুবের আহমদ।

 

বক্তারা বলেন, প্রবাসে থেকেও এলাকার সাগ্রীক উন্নয়নের প্রচেষ্টায় জননিরাপত্তায়ও এগিয়ে এসেছে গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কে। সংগঠনের উদ্যেগে এসব স্ট্রিট লাইট স্থাপন হলে এলাকার সড়ক ও জনপথে চলাচলকারী মানুষের নিরাপত্তা বৃদ্ধিসহ কমে আসবে অপরাধমূলক কর্মকান্ড। এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এসব কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, ভাড়েরা, মাধবপুর ও সরদারপাড়া এলাকার সার্বিক উন্নয়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কার্যক্রম অব্যহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

গ্রেটার ভাড়েরা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউ‘কের পক্ষ থেকে এলাকার সামগ্রীক উন্নয়নে অংশ নেয়ায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার ও যুগ্ম-সম্পাদক সিতু কামালকে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধিদের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ ইমরান আহমদ। সভায় উপস্থিত এলাকার সর্বস্তরের মানুষ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত পোষণ করেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

 

সভা শেষে প্রকল্পের সফল বাস্তবায়ন এবং সংগঠনের সকল ট্রাস্টির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ মরহুম হাজী আব্দুল হান্নান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031