মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

মোরেলগঞ্জে জিয়া মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মোরেলগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট শিকদার ইমরান এবং প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, কেন্দ্রীয় ও বিভাগীয় জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মোরেলগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মো. লিয়াকত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় উন্নয়নের দর্শন আজও জনগণকে অনুপ্রাণিত করে। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে জিয়া মঞ্চকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

সভায় নবগঠিত মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জিয়া মঞ্চের নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়।

 

জিয়া মঞ্চের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন কমিটির আত্মপ্রকাশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930