চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

চিতলমারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি / বাগেরহাট ::

 

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

অভিযানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আরজান আলী, ডেন্টাল সার্জন ডা. সালমা আক্তার, সহকারী ডেন্টাল সার্জন ডা. আয়রা সাবিহা কনক, সহকারী সার্জন ডা. উম্মে হাবিবা খানম, মেডিকেল অফিসার ডা. অপূর্ব বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না এবং দপ্তর সম্পাদক মো. আবেদ তালুকদারসহ অনেকে।

 

অভিযান চলাকালে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা, ঝোপঝাড় এবং মশার প্রজননের উপযোগী স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পরিচালিত এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031