মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধি / বাগেরহাট ::

 

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াতের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক। মাদক ব্যবসা বন্ধ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরেন।

 

মিছিল শেষে জামায়াত নেতৃবৃন্দ মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক চক্রের মূল হোতাদের শনাক্তকরণ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের কারণে পরিবার ভাঙছে, অপরাধ বাড়ছে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে। এ অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস নয়। সমাজের শান্তি, নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাদক নির্মূলে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031