জগন্নাথপুরে মোহাম্মদগঞ্জ বাজারের দোকান ভাড়া মওকুফ

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২০

জগন্নাথপুরে মোহাম্মদগঞ্জ বাজারের দোকান ভাড়া মওকুফ

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারের সকল দোকান ভাড়া মওকুফ করা হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ১০ এপ্রিল শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাজার বণিক সমিতির অনুরোধে বাজারের দোকান মালিকগণ ভাড়া মওকুফ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন, সহ-সভাপতি সাদেক আহমদ জিতু, সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম-সম্পাদক আবু লেইছ, সাংগঠনিক সম্পাদক আনজুর আলী, সহ-সম্পাদক সহিবুর রহমান, কোষাধ্যক্ষ সালাতুর রহমান, সহ-কোষাধ্যক্ষ আক্তার হোসেন, প্রচার সম্পাদক মুহিনুর রহমান, সহ-সম্পাদক আবদুল কাহার প্রমূখ।

Spread the love

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031