এমপি পীর মিসবাহর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত: 8:09 PM, April 10, 2020

জেলা প্রতিনিধিঃঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মীহীন হয়ে  গৃহবন্দি হয়ে পড়ায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২শ কর্মহীন পরিবারে সুনামগঞ্জ-৪ আসনের(সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভপুর উপজেলা) সংসদ বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপির ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিকআপ যোগে ইউনিয়নের ৬টি ওয়ার্ডে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইউনিয়নে কর্মহীন পরিবারের তালিকা করে ৫ কেজি চাল,১কেজি আলু,১কেজি লবণ,আধা লিটার তৈল গ্রামে গ্রামে পৌঁছে দেন।  এ সময় খাদ্য সহায়তা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মহীন পরিবারের লোকজন।
বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাক সাজ্জাদুর রহমান সাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ও গৌরারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এরশাদ মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নান, জাতীয় পার্টির ৯ নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, জাতীয় পার্টির ৫ নং ওয়ার্ড সভাপতি মইন উদ্দিন, জাতীয় পার্টির ৪ নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ সভাপতি লিয়াকত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিন্নু, জাতীয় পার্টির সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য পাভেল,আমজদ,মকবুল হোসেন প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30