ওসমানীনগরে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

ওসমানীনগরে ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

দীর্ঘদিন ধরে নবীগঞ্জের কাজল নামের এক প্রতারক দেশের বিভিন্ন স্থানে গিয়ে সহজ সরল মানুষকে টার্গেট করে ডিপটিউবয়েল, সৌর বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। উপজেলার সুলতানপুর গ্রামের ছুরুক আলীর পুত্র কাজল মিয়ার বিরুদ্ধে উঠেছে এবস প্রতারণার অভিযোগ।  

 

অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের এক যুবক সিলেট জেরার ওসমানীনগর উপজেলার দয়ামীর চকের বাজার দীর্ঘদিন দিন ধরে চাকুরীর সুবাদে বসবাস করে আসছেন।

 

এর মধ্যে পূর্ব পরিচিত থাকা অবস্থায় চলতি বছরের ২৯ মে রাতে নবীগঞ্জ উপজেলার কাজল দয়াময়ী চকের বাজার যায়। সেখানে গিয়ে দুইজনকে সরকারি  ডিপটিবয়েল দিয়ে বলে প্রতারক কাজল সরলতার সুযোগ নিয়ে ৫০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়। প্রতারনা করে টাকা নেয়ার সময় বাসায় ডুকা, মোবাইল ফোনের কথাবার্তা সহ সিসি টিভির ফুটেজ, বিকাশ ও নগদের মাধ্যমে টাকা আদান প্রদান করার ডকুমেন্ট রয়েছে বলে স্বীকার করেন ভোক্তভোগীরা। 

 

অবৈধভাবে সরকারি ফরম বানিয়ে মানুষকে প্রতারণার মাধ্যমে ডিপটিউবয়েল দেওয়ার কথা বলে। এতে সে সহজ সরল মনা মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক কাজল। এমন ঘটনায় নিজেদের নিরাপত্তা চেয়ে নবীগঞ্জ থানায়  একটি জিডি(সাধারণ ডায়রি) করেছেন এমরান আহমদ নামের এক ব্যক্তি। 

 

এই বিষয়ে বক্তব্য নিতে কাজলের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031