মির্জা রুস্তম বেগের মৃত্যুতে এমপি তাহসিনা রুশদীর লুনার শোক

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

 মির্জা রুস্তম বেগের মৃত্যুতে এমপি তাহসিনা রুশদীর লুনার শোক

নিজস্ব প্রতিবেদক:

লন্ডন বাংলা ডট নেটের সম্পাদক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মির্জা আসহাব বেগের সহোদর, বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশী ব্যক্তিত্ব মরহুম মির্জা রুস্তম বেগ আর নেই ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। রোববার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর।

 

মির্জা রুস্তম বেগে এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারর্পারসনের অন্যতম উপদেষ্টা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এমপি।

 

এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম মির্জা রুস্তম বেগ ছিলেন একজন সৎ, মানবিক ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক সম্প্রীতি রক্ষা, বিভিন্ন বিরোধ নিষ্পত্তি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন অভিজ্ঞ অভিভাবক ও গণমানুষের কল্যাণে নিবেদিত একজন ব্যক্তিত্বকে হারিয়েছে।

 

তাহসিনা রুশদীর লুনা এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31