২০ বছর ধরে বালাগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুল

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

২০ বছর ধরে বালাগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুল

প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

সিলেটের বালাগঞ্জ উপজেলার শিক্ষা পল্লী হিসেবে পরিচিত চান্দাইপাড়া গ্রামে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুলের আরও দুই কক্ষ বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া মাহফিলের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের  কক্ষ দাতা হাজি আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি। একটি শিক্ষিত সমাজই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে এবং আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার পরিবেশ নিশ্চিতে কাজ করছেন রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুলের বিদ্যালয় সংম্লিষ্টরা।

 

বিদ্যালয়টিতে  নতুন দুইটি কক্ষ নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

জানা গেছে ২০ বছর ধরে এই এলাকায় কোমলমতি শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুল।চান্দাইপাড়া গ্রামে কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে শিক্ষা বিস্তারে গ্রামটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই দীর্ঘদিন ধরে শিক্ষা পল্লী হিসেবে পরিচিতি পেয়েছে গ্রামটি। এই গ্রামে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুলের স্থায়ী ভবন নির্মান হওয়ায় এলাকাবাসীও উৎফুল্ল।  বিগত দিন আগে রেনেসাঁ কিন্ডারগার্টেন স্কুলে আরো তিনটি কক্ষ ও শিক্ষার্থীদের জন্য ৩টি ওয়াশ রোম নির্মানে এগিয়ে আসেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক।

 

শিক্ষানুরাগী আব্দুল মান্নান, লুৎফুর রহমানের সার্বিক সহযোগীতায় নতুন দুটি কক্ষ নির্মানসহ সৌদি আরব প্রবাসী আশরাফ আহমদ, অস্টিয়া প্রবাসী রাজু আহমদ ও স্থানীয় শাহজাহান মিয়া বিদ্যালয়ে আর্থিক সহযোগীতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয় সংম্লিষ্টরা।

 

স্থানীয়রা জানান, গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন বিদ্যালয়ে। উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামোগত উন্নয়নে তারা নিয়মিত আর্থিক ও নৈতিক সহযোগিতা প্রদানে এ অবদানের ফলে চান্দাইপাড়া আজ একটি সমৃদ্ধ শিক্ষা পল্লীতে পরিণত হয়েছে।

 

দোয়া মাহফিলে নতুন ভবনের সফল বাস্তবায়ন এবং এলাকার শিক্ষার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত  পরিচালনা করেন, হাফিজ মাওলানা হাবিবুর রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31