জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার শীর্ষ পদে রদবদল করা হয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে যুগ্মসচিব পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

এসব প্রজ্ঞাপনে জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়ে তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। আর বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার নতুন উপব্যস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

 

অন্যদিকে অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31