স্বদেশে ফিরেই উষ্ণ গণসংবর্ধনায় সিক্ত ফ্রান্স প্রবাসী যুবদল নেতা

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

স্বদেশে ফিরেই উষ্ণ গণসংবর্ধনায় সিক্ত ফ্রান্স প্রবাসী যুবদল নেতা

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

ফ্রান্সের প্যারিস মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি, ফ্রান্স দক্ষিণ সুরমা থানা সমাজকল্যাণ সংস্থার মুখ্য সাধারণ সম্পাদক এবং তেতলি ইউনিয়নের সাবেক তুখোড় ও সংগ্রামী ছাত্রদল নেতা অলিউর রহমান অলি স্বদেশে আগমন উপলক্ষে সিলেটের চন্ডিপুলে এক জাঁকজমকপূর্ণ গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন।

 

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী, শুভানুধ্যায়ী, প্রবাসী পরিবারের সদস্য, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় বরণ করে নেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফ্রান্সে অবস্থান করেও অলিউর রহমান অলি দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রয়েছেন। সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রবাসীদের কল্যাণে তাঁর নিরলস ভূমিকা দক্ষিণ সুরমাসহ বৃহত্তর সিলেট অঞ্চলে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রবাসে থেকেও তিনি সবসময় নিজ এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

 

সংবর্ধনা সভায় বক্তারা আরও বলেন, আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অলিউর রহমান অলির নাম এখন সর্বত্র আলোচনায়। তরুণ সমাজ, প্রবাসী কমিউনিটি এবং এলাকাবাসীর মধ্যে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নেতৃত্বের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাঁকে একজন সম্ভাবনাময় জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গণসংবর্ধনার জবাবে অলিউর রহমান অলি উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,প্রবাসে থাকলে ও আমার হৃদয় সবসময় জন্মভূমির মানুষের কাছেই ছিল।

 

এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চাই। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় প্রেরণা। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিরা অলিউর রহমান অলির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক-সামাজিক জীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ সুরমার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর আরও সক্রিয় এবং ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন।

 

তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান অলি তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুল করিম নুহেল , দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাদেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রফিক আহমদ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ইমরান আলী এনাম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31