ঢাকা ছাড়লেন ১২৩ জার্মানী

প্রকাশিত: 9:00 PM, April 10, 2020

ঢাকা ছাড়লেন ১২৩ জার্মানী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকা ছাড়লেন বাংলাদেশে অবস্থানরত ১২৩ জার্মান নাগরিক। ফ্লাইটে বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।শুক্রবার দুপুর ১টা ৪৩ মিনিটে কনডর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ডিই-৬৯৩) জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ফ্লাইট ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা ভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031