দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬

দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে, যা দিন শেষে জানানো হবে।’

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা কথা বলেন তিনি।

 

ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন উপদেষ্টা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। কিন্তু গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যদিও ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে আজ সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করেছিলেন সাংবাদিকরা।

 

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল রোববার ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

 

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31