মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী,সড়কে জনতা

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

লন্ডন বাংলা ডেস্ক ::

 

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা বিমানের একটি ফ্লাইট বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে সড়কপথে বিশেষ বাসে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

এদিকে প্রধানমন্ত্রীকে এক পলক দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে সড়কের দুপাশে অবস্থান নেন শ্রমিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।  এছাড়া বিমানবন্দর এলাকায় চা শ্রমিকরা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে ফুল দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে। সেই সাথে বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি, সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী আজ দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করবেন। পরে বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই কর্মসূচিতে অংশ নেবেন।

কর্মসূচি শেষে বিকেলে দুসাই রিসোর্টে অবস্থান এবং সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৮টার দিকে ওসমানী বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছবেন তিনি।

 

সরকার গঠনের পর দ্বিতীয়বার সিলেটে এলেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি ২ মে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031