সিলেট ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০
বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। গতকাল শনিবার সকালে এই চেকপোস্ট বসানো হয়। এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে নবীগঞ্জ উপজেলায় অনেক অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকছে বলে খবর পাচ্ছি। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ নতুন বাজার, সালামতপুর রোডে, হাসপাতাল রোডে, নবীগঞ্জ কলেজ রোডে, আউশকান্দি বাজার ও সৈয়দপুর বাজার পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয় ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা প্রদান করা হবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে বলেও জানান নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।