বিশ্বনাথে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

বিশ্বনাথে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

এক কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি নৌকা’সহ সিলেটের বিশ্বনাথে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার এসআই অনিক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ওই অভিযান পরিচালনা করেন।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামের মৃত রহিম উল্লার পুত্র রফু মিয়া মিটু ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছরা গ্রামের মৃত কলম মিয়ার পুত্র শিপন মিয়া।

 

এব্যাপারে থানার এসআই অনিক বড়–য়া বাদী হয়ে মাদক ব্যবসায়ী মিটু-শিপনকে অভিযুক্ত করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ একটি মামলা দায়ের করেছেন। এরমধ্যে গ্রেপ্তারকৃত রফু মিয়া মিটুর বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় আরোও দুটি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামস্থ জনৈক আফরোজ আলীর খালি ভিটায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদ পেয়ে থানার এসআই অনিক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থন যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক (মিটু-শিপন) ব্যবসায়ী নৌকা থেকে পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাথে সাথেই পুলিশ সদস্যরাও পানিতে নেমে তাদেরকে আটক করে। এরপর পুলিশ দুই মাদক ব্যবসায়ীর ব্যবহৃত নৌকা তল্লাশি করে নৌকার ভেতর থেকে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ গাঁজা ও নৌকা জব্দ করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত নৌকা পুলিশ জব্দ করেছে। গ্রেপ্তারকৃত দু’জনকে আজ (বুধবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31