দোয়ারাবাজারে করেনা রুগী সনাক্ত

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

দোয়ারাবাজারে করেনা রুগী সনাক্ত

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারায় ৪০ বছর বয়সী এক ম‌হিলার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ম‌হি‌লা উপ‌জেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর ব‌লে জানা গে‌ছে। করোনা শনাক্ত হওয়ার পর ঐ গ্রাম ‌লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আক্রান্ত নারীকে আইসোলেশনে নেওয়া হচ্ছে। রোববার দুপুরে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন ঐ ম‌হিলা ক‌রোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সিলেটে পাঠায় স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, এক নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ার পর ওই গ্রাম লকডাউন করা হয়েছে। কীভাবে ওই নারী করোনায় আক্রান্ত হয়েছেন সেই বিষয়টি জানার চেষ্টা চলছে। তার পরিবারের অপরাপর সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হবে।##

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031