মাকে দেখতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৬

মাকে দেখতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, রাফিন তালুকদার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. সিরাজুল ইসলাম তালুকদার।
পরিবারের দাবি, অসুস্থ মায়ের খোঁজখবর নিতে বাড়িতে এসেছিলেন রাফিন। এ সময় রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

 

এদিকে রাফিনের পরিবারের অভিযোগ, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তারা এ ঘটনাকে হয়রানিমূলক বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।

 

গ্রেপ্তারের বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন, রাফিন তালুকদার কার্যক্রম নিষিদ্ধ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি ওসি।
গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও মামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930