রংপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুমকির অভিযোগে সংবাদ সন্মেলন

প্রকাশিত: 7:20 PM, June 20, 2026

প্রতিনিধি / রংপুর ::

 

রংপুর মেট্রোপলিট এর মাহিগঞ্জ থানাধীন বড়দরগাহ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতারণা, হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী ।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করেন, তার পৈতৃক ও নিজ নামীয় বড়দরগাহ বাজার এলাকার সাড়ে ৩ শতক জমি বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় মোঃ আলাল হোসেন (৩৫), পিতা- আব্দুল লতিফ এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

 

তিনি জানান, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৫ই জুন ২০২৬ ইং রাতে বড়দরগাহ বাজার সংলগ্ন সুমনের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিষয়টির স্থায়ী সমাধানের জন্য আলাল হোসেনকে মোট ৮ লাখ টাকা প্রদান করা হবে।

 

অভিযোগকারী বলেন, সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ৮ই জুন টাকা দেওয়ার কথা থাকলেও ৭ জুন রাত আনুমানিক ৮টার দিকে আলাল হোসেন ও তার সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম (৩৫), পিতা- জাহাঙ্গীর, সাং- তালুক কল্যাণী তার বাড়িতে যান। তারা জরুরি প্রয়োজনের কথা বলে ওই রাতেই টাকা পরিশোধের জন্য চাপ দেন। পরে তিনি সরল বিশ্বাসে নগদ ৮ লাখ টাকা পরিশোধ করেন এবং আলাল হোসেনের কাছে থাকা জমি বিক্রয়ের বায়না সংক্রান্ত মূল স্ট্যাম্প ফেরত নেন।

 

তিনি আরও বলেন, উপস্থিত লোকজনের সামনে তিনি ওই বায়নার স্ট্যাম্প ছিঁড়ে ফেলেন। পরদিন ৮ই জুন তিনি উক্ত জমি অন্য একজন ক্রেতার কাছে আইনগতভাবে রেজিস্ট্রি করে দেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা ও স্ট্যাম্প বুঝে নেওয়ার পর আলাল হোসেন আচরণ পরিবর্তন করেন।

 

গত ১০ই জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়দরগাহ বাজার থেকে বাড়ি ফেরার পথে আলাল হোসেন ও তার সহযোগীরা তার পথরোধ করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

 

ভুক্তভোগীর দাবি, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি হুমকির কারণে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানেও নিয়মিত যেতে পারছেন না।

 

তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মোঃ সুমন (৪০), পিতা- আব্দুস সাত্তার, সাং- ফকিরাসহ এলাকার অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। ভুক্তভোগী জানান, পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত ১৫ই জুন ২০২৬ ইং রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবী গুলো হলো ১/ অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, তাকে ও তার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান এবং তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচারের তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

 

২/ তিনি সাংবাদিকদের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031