দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে: মাহ্‌দী আমিন

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

দুই দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে: মাহ্‌দী আমিন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় ও সুসংহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

আজ সোমবার তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় ও দ্বিপাক্ষিক মালয়েশিয়া সফর উপলক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

 

মাহ্‌দী আমিন বলেন, ‘আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়; এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা।’

মাত্র ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত ফলপ্রসূ সফরে যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার সিদ্ধন্ত গৃহীত হয়েছে, তা আগামী দিনে দুই দেশের জন্য বহুমাত্রিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র।

 

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় ও সুসংহত হয়েছে।

 

সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930