সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
লন্ডন বাংলা ডেস্ক ::
২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৪ জুন) ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নকলের ধরনে পরিবর্তন এসেছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনোভাবেই জড়িতদের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘এই জাতির শিক্ষাব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য বিগত দশ বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে।’ ২০২২ সালের পর থেকে যারা অবসর ভাতা পায়নি, তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালু করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।