যে চার বিশ্ববিদ্যালয়ে হবে করোনা পরীক্ষা

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

যে চার বিশ্ববিদ্যালয়ে হবে করোনা পরীক্ষা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তরণের পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে এরই মধ্যে আদেশ জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

 

আদেশে ওই চার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে পরীক্ষা শুরুর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়গুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়।

 

দেশের মোট ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এরপর প্রাথমিকভাবে ওই চার বিশ্ববিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হলো।

 

আজ রোববার মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, ওই চার বিশ্ববিদ্যালয় করোনা শনাক্তের পরীক্ষা করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজন হলে অন্য সাতটি বিশ্ববিদ্যালয়ে এই কাজ শুরু করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930