কোয়ারেন্টিনের দিন নিয়ে যা বললেন বালাগঞ্জের সাকিব

প্রকাশিত: 9:20 PM, April 12, 2020

কোয়ারেন্টিনের দিন নিয়ে যা বললেন বালাগঞ্জের সাকিব

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নভেল করোনা ভাইরাসের তা-বে বিপর্যস্ত পুরোবিশ্ব। এ ভাইরাস সবাইকে বন্দি করে রেখেছে চার দেয়ালের ভেতরে। বন্ধ রয়েছে সব ধরনের খেলা। ব্যাট-বল নিয়ে ২২ গজের পিচে যাদের সময় কাটত তারা এখন পার করছেন অস্বস্তিকর সময়।

 

কদিন আগেই বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেওয়া অনূর্র্ধ্ব-১৯ ক্রিকেটারদের কাছে, এটাই জীবনের সবচেয়ে বাজে সময়। সিলেটের বালাগঞ্জের পেসার তানজীম হাসান সাকিব কোয়ারেন্টিনের দিনগুলো নিয়ে যা বললেন।

 

আসলে অনেক ফ্রি সময় এখন, বেশির ভাগটাই পরিবারের সঙ্গে কাটছে। আর রিচার্ড একটা লাইভ সেশন করায় প্রত্যেক দিন এক ঘণ্টার মতো। ওর ফিটনেস সেশন করার পাশাপাশি নিজের কিছু কাজ আছে সেগুলো করি। সুইমিং করি প্রত্যেক দিন প্রচুর পরিমাণে।

 

আমি ২০ দিনের মতো বোলিং করিনি। এটা আসলেই বাজে বলব, একদম বাজে। ক্রিকেট ছাড়া তো আসলে শেষ তিন বছর আর কিছু ছিল না, এমন বিরতিও না। খারাপ লাগছে তবে কিছু করার নেই, কারও হাতেও নেই, এটা নিয়তি।

 

আসলে নিজে সচেতন না হলে দেশের মানুষের জন্য ঝুঁকি বাড়বে, নিজে ঝুঁকিতে পড়বে সঙ্গে পরিবারকেও। নিজেকেই সচেতন হতে হবে। আমরা যদি বাসায় থাকি তা হলে দেখা যাবে আরও ১০০০ জন নিরাপদ আমার কারণে। যেহেতু এটা ছোঁয়াচে রোগ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30