গৃহবধূ ধর্ষণের রায়কে স্বাগত জানিয়ে এমসি কলেজ ছাত্রদলের মিছিল

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

গৃহবধূ ধর্ষণের রায়কে স্বাগত জানিয়ে এমসি কলেজ ছাত্রদলের মিছিল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশব্যাপী আলোচনার জন্মদেয়া সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের রায়কে স্বাগত জানিয়েছে মিছিল করেছে এমসি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।  মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমসি কলেজ ছাত্রাবাসে গিয়ে সংক্ষিপ্ত পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।

এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ এর নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

 

পথসভায় এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বলেন, বিগত ফ্যাস্টিট সরকার চেয়েছিলো এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় যেন বিচার না হয়। কারণ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। বরং বিচার না করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় মামলাটি। কারণ তারা জানত এই অপরাধের সাথে তাদের দলের নেতাকর্মীরা জড়িত। কিন্তু তারেক রহমান সরকারের নেতৃত্বে বিচার বিভাগ আজ স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে। সেজন্য গৃহবধূ ন্যায় বিচারও পেয়েছেন।

 

তিনি বলেন, সিলেটের সবকটি কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ধ্বংস করে দিয়েছিলো ছাত্রলীগ। শিক্ষার্থীরা পড়াশুনা বন্ধ করে দিতে হয়েছিলো। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি তার নির্দেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31