ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

লন্ডন বাংলা ডেস্ক ::

 

রাজধানীর বংশালে আলু বাজারে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় নাপিতকাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গুলিস্তান আলু বাজারের ‘আরমান সেলুনে’ এই ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন নাপিত সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭)। কাস্টমার মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।

দগ্ধরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই সেলুনের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় সেলুনে থাকা সবাই আগুনে দগ্ধ হন। এরপর আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসে।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বংশাল আলু বাজার এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

 

এদের মধ্যে ৯ জনকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি একজনকে অবজরভেশনে রাখা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930