বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি

লন্ডন বাংলা ডেস্ক ::

 

দেশের ৩ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর আরও কয়েকটি পয়েন্ট সতর্কসীমায় রয়েছে।

আজ বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিস্তা নদী গাইবান্ধার তারাপুর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

এদিকে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বৃদ্ধি, ৬২টিতে হ্রাস এবং দুটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের ত্রিপুরার কুমারঘাটে। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়।

 

এ ছাড়া কয়েকটি নদীর একাধিক পয়েন্ট বর্তমানে সতর্কসীমায় রয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতক ও মারকুলি পয়েন্টে সুরমা নদী, নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদী, কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদী, নেত্রকোণার খালিয়াজুরি পয়েন্টে ধনু নদী, মৌলভীবাজারের শেরপুর-সিলেট পয়েন্টে কুশিয়ারা নদী এবং ফেনীর হরিপুর পয়েন্টে মুহুরী নদী।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031