সুনামগঞ্জে ইজিবাইক ওঠায় ১২জনকে অর্থদন্ড

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

সুনামগঞ্জে ইজিবাইক ওঠায় ১২জনকে অর্থদন্ড

জেলা প্রতিনিধিঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারী নির্দেশনা অমান্য করে গাদাগাদি করে ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক)গাড়ীতে ওঠায় ১২জন যাত্রীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাত এ দন্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দুরত্ব বজায় রাখতে ও মানুষকে ঘরমুখী করতে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইয়াসির আরাফাতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জগন্নাথপুরের বিভিন্ন স্থানে সচেতনামূলক প্রচার অভিযান শুরু করেন। এসময় ইকড়ছই-চিলাউড়া সড়কে ব্যাটারি চালিত টমটম ও তিন চাকার গাড়ীতে অতিরিক্ত যাত্রী তুলে চলাচল চলছিল। পরে অভিযান চালিয়ে ইকড়ছই-চিলাউড়া সড়কে একটি যাত্রীবাহী টমটম গাড়ীত বেআইনীভাবে অতিরিক্ত যাত্রী ওঠেন।

এসময নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২জন যাত্রী প্রত্যেককে ২০০টাকা করে জরিমানা করেন। তবে টমটম গাড়ির চালক কৌশলী পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাত বলেন,সরকারী নির্দেশ অমান্য করায় দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী প্রত্যেক দুইশত টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930