বাগেরহাটে ‘জয় অব গিভিং’ কর্মসূচি ৮০ দুঃস্থ প্রতিবেশী পেল গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

বাগেরহাটে ‘জয় অব গিভিং’ কর্মসূচি ৮০ দুঃস্থ প্রতিবেশী পেল গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি

প্রতিনিধি  /  বাগেরহাট ::

 

বাগেরহাটের রামপালে ‘জয় অব গিভিং’ প্রতিপাদ্যে ৮০ জন স্বাবলম্বী উপকারভোগী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি প্রদান করেছেন। বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির উদ্যোগে এ সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার (রামপাল কো-অর্ডিনেশন অফিস) ফুলি সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা বিনয় কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং প্রেসক্লাব রামপালের সদস্য মো. তারিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, “ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে রামপালের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে নগদ অর্থ, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি প্রদান করা হয়েছে, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।”

 

তিনি আরও বলেন, “আজ আনন্দের বিষয় হলো, যাদের আমরা অতীতে সহায়তা দিয়েছিলাম, তারা এখন স্বাবলম্বী হয়ে নিজেরাই তাদের অসচ্ছল প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছেন। ‘জয় অব গিভিং’ কর্মসূচির মাধ্যমে ৮০ জন উপকারভোগী ৮০ জন নতুন উপকারভোগীকে সহায়তা করছেন। আমাদের ছোট্ট অবদানই অন্যের বড় স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে।”

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা যদি প্রত্যেকে আমাদের আশপাশের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী হতে সহযোগিতা করি, তাহলে দারিদ্র্য দূরীকরণ অনেক সহজ হবে।”

 

তিনি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031