সিলেটে হাসপাতাল থেকে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সিলেটে হাসপাতাল থেকে ২ মহিলা ছিনতাইকারী গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ২ মহিলা ছিনতাইকারী।

 

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে এই ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)।

 

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ মহিলা ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা।পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031