প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সিলেট র‌্যাব ধরল আবুলকে

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, সিলেট র‌্যাব ধরল আবুলকে

লন্ডন বাংলা ডেস্ক ::

 

প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত মো. আবুল হোসেনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নারাায়নগঞ্জের বন্দর থানার নাঙ্গলবন্ধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো. আবুল হোসেন (৩৫) হবিগঞ্জের বানিয়াচং থানার মহামাটি গ্রামের মৃত সামাদ আলীর ছেলে।

 

র‌্যাব জানায়, বানিয়াচং থানার এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ৩ জুলাই বানিয়াচং থানায় একটি অভিযোগ (নং ৩/৩/৭/২৬ দায়ের করেন ওই নারী। পরে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আবুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

তাকে বানিয়াচং থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31