ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

প্রতিনিধি / বালাগঞ্জ ::

 

সিলেটের বালাগঞ্জ উপজেলার ছমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহনূর চৌধুরীর নামানুসারে প্রবর্তিত বার্ষিক শাহনূর চৌধুরী মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক ইব্রাহিম খলিল, আল আমিন, সুমন চন্দ্র সরকার, মাহমুদুন নেছা, স্বর্ণা খাতুন এবং বৃত্তির প্রবর্তক পরিবারের সদস্য বিজয় চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট আইনজীবী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহনূর চৌধুরীর নামানুসারে প্রতিবছর এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ষষ্ঠ শ্রেণির মো. সাইফ খান, সপ্তম শ্রেণির সামিয়া নিজাম নাজিরা, অষ্টম শ্রেণির উসায়লা হক, নবম শ্রেণির দিতী রাণী দাশ এবং দশম শ্রেণির মাইশা খানম সোহাদা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31