সিলেটে বৃষ্টি কমেছে, গরমে অতিষ্ঠ জনজীবন

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সিলেটে বৃষ্টি কমেছে, গরমে অতিষ্ঠ জনজীবন

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেটে বৃষ্টি কমেছে। তবে গরমে জনজীন রীতিমতো অতিষ্ঠ। গত দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে বৃহস্পতিবার তাপমাত্রা অতি সামান্য হ্রাস পেয়েছে। এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থঅতে পারে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় এ পূর্বাভাস দেওয়া হয়।

 

মঙ্গল ও বুধবার টানা দুদিন সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

টানা গরমে সিলেটবাসীর অবস্থা রীতিমতো নাকাল। স্বস্তির কোনো সুযোগই মিলছেনা। তারপর আছে বিদ্যুতের যন্ত্রণা। সব মিলিয়ে অবস্থা খারাপের দিকেই। গরমজনিক নানান রোগ জীবানু বাড়ছে।

 

এদিকে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৩৫ মিলিমিটার। তাও আবার গত রাতে। বৃহস্পতিবার সারাদিন এক ফোটাও বৃষ্টি হয়নি।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের কোথাও কোথাও  হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। সঙ্গে বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31