প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মির্জা রুস্তম বেগ স্মরণে যুক্তরাজ্যে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৬

প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মির্জা রুস্তম বেগ স্মরণে যুক্তরাজ্যে শোকসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি যুক্তরাজ্যঃঃ

বিশ্বনাথ ওভারসীজ এক্সপ্রেসের স্বত্বাধিকারী, প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মরহুম মির্জা রুস্তম বেগ স্মরণে যুক্তরাজ্যে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গত ১০ জুলাই পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম মির্জা রুস্তম বেগের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

সমাজসেবী আতাউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,  মরহুমের ছোট ভাই ও যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আইনজীবি মির্জা আসহাব বেগ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক সহ সভাপতি ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এম এ মান্নান, আইনজীবি মুহাম্মদ ইসবাহ উদ্দিন, ব্যারিস্টার নাজির আহমদ,ব্যারিস্টার আহমেদ আব্দুল মালেক, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইউকের সাবেক সভাপতি  দেওয়ান গৌস সুলতান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মওলানা আব্দুল কাদির সালে,  বিশিষ্ট আলেম মৌলানা মাসুম আহমেদ, সমাজসেবী ড. ওয়াজ উদ্দিন, শেখ মাওলানা সালে আহমদ ইমাদী ড. রওয়াব উদ্দিন,  আফছর মিয়া ছুটন , ও ফারুক মিয়াসহ অনেকেই।

 

এসময় বক্তারা বলেন,  মির্জা রুস্তম বেগ ছিলেন একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং এলাকার বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে একজন গ্রহণযোগ্য সালিশী ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছিলেন। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

বক্তারা আরও বলেন, তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, বিশ্বনাথ তথা বৃহত্তর সিলেটের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁর সততা, নেতৃত্বগুণ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

 

লন্ডন বাংলা ডট নেটের সম্পাদক এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান মির্জা আসহাব বেগের সহোদর বিশিষ্ট ব্যবসায়ী ও সালিশী ব্যক্তিত্ব মির্জা রুস্তম বেগ গত ৭ জুন দিবাগত রাত ২টার দিকে  বিশ্বনাথ উপজেলার মিরের চর গ্রামের নিজ বাড়ি (বেগ বাড়িতে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর।

 

শোকসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জামিল আহমেদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31