সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশিত: 5:16 PM, July 18, 2026

সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন।

 

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অনুসারী মাসুম আহমদ মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। তিনি আরও উল্লেখ করেন, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। একই পোস্টে জেলা ছাত্রলীগ নেতা আহমেদ উদ্দিন সাজনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। তিনি বলেন, ‘ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেটভিউকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30